প্রশ্ন ও উত্তর
যা জানতে চান, সোজা উত্তর
এখানে উত্তর না পেলে WhatsApp-এ জিজ্ঞেস করুন, বাংলায় উত্তর পাবেন।
ব্যবহার ও রেজাল্ট
রেজাল্ট, সাইড ইফেক্ট, নিয়ম
কতদিনে রেজাল্ট পাব?
লেবেল অনুযায়ী দিনে ২ বার ব্যবহারে ফল ২ মাসে দেখা দিতে পারে, কারো কারো ৪ মাস বা তার বেশি লাগে। প্রথমে আসে নরম, হালকা পশমের মতো চুল। ৬ থেকে ১২ মাসে সেগুলো ঘন হয়। তাই অন্তত ৩–৪ মাস নিয়ম মেনে ব্যবহার না করে বিচার করবেন না।
শুরুতে চুল বেশি পড়ছে কেন?
অনেকেরই শুরুতে চুল একটু বেশি পড়ে। লেবেলে লেখা আছে, প্রথম ২ সপ্তাহ পর্যন্ত চুল পড়া সাময়িকভাবে বাড়তে পারে। ভয় পেয়ে বন্ধ করবেন না। তবে ২ সপ্তাহের বেশি চললে ডাক্তার দেখান, আর আমাদেরও WhatsApp-এ জানান।
সারাজীবন লাগাতে হবে? বন্ধ করলে কী হবে?
সোজা কথা: মিনোক্সিডিল যতদিন ব্যবহার করবেন, ততদিন কাজ করবে। বন্ধ করলে ৩–৪ মাসের মধ্যে নতুন গজানো চুল আবার পড়ে যায় (লেবেলে লেখা)। জিম ছাড়লে শরীর যেমন আগের মতো হয়ে যায়, এটাও তেমন। দিনে ২ বার, দাঁত ব্রাশের মতো একটা অভ্যাস।
সাইড ইফেক্ট আছে?
সবচেয়ে বেশি দেখা যায় মাথার ত্বকে চুলকানি আর জ্বালা। না কমলে ব্যবহার বন্ধ করে ডাক্তার দেখান। সল্যুশনে অ্যালকোহল আর প্রোপিলিন গ্লাইকল আছে, কারো কারো এতে সমস্যা হতে পারে। বুকে ব্যথা, বুক ধড়ফড়, মাথা ঘোরা বা অজ্ঞান ভাব, হঠাৎ ওজন বাড়া, কিংবা হাত-পা ফুলে গেলে সাথে সাথে বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন। হার্টের অসুখ থাকলে আগে ডাক্তারের অনুমতি নিন।
মাথার সামনে (হেয়ারলাইনে) কাজ করে?
সত্যিটা বলি: Kirkland-এর লেবেল মাথার উপরের অংশের (তালু) চুল পড়ার জন্য, আর মিনোক্সিডিল সবচেয়ে ভালো কাজ করে সেখানেই। সামনের দিকেও অনেকে ফল পান, রেজাল্টের ছবিতেই দেখছেন, তবে কপালের একদম কোণায় ফল সবচেয়ে ধীরে আসে আর সবার আসে না। তাই প্রতি মাসে একই আলোয় ছবি তুলে রাখুন, ৪ মাস পর মিলিয়ে দেখুন।
দাড়িতে ব্যবহার করা যায়?
অনেক ছেলে দাড়ি ঘন করতে মিনোক্সিডিল ব্যবহার করেন, আর ভালো ফলও পান। তবে জেনে রাখুন, এটা লেবেলের বাইরের ব্যবহার: Kirkland-এর লেবেল মাথার জন্য, শরীরের অন্য জায়গায় লাগাতে নিষেধ করা আছে। ছোট একটা গবেষণায় (৩% মিনোক্সিডিল, ১৬ সপ্তাহ) দাড়িতে উন্নতি দেখা গেছে। শুরুর আগে একবার ডাক্তারের সাথে কথা বলে নিন।
ডার্মা রোলার কীভাবে, কতদিন পরপর? না চালালে কী হবে?
সপ্তাহে একদিন, পরিষ্কার ও শুকনো মাথায় হালকা চাপে রোল করুন। যেদিন রোলার চালাবেন, সেদিন মিনোক্সিডিল দেবেন না, ২৪ ঘণ্টা পর আবার শুরু করুন। রোলার নিজের, কারো সাথে শেয়ার করবেন না, আর আগে-পরে পরিষ্কার করুন। রোলার মিনোক্সিডিলের সহায়ক: গবেষণায় দুটো একসাথে শুধু মিনোক্সিডিলের চেয়ে ভালো ফল দিয়েছে, তবে আসল কাজটা করে মিনোক্সিডিল।
দিনে কয়বার, কতটুকু? একদিন ভুলে গেলে?
ড্রপারে ১ মিলি, দিনে ২ বার, শুকনো মাথার ত্বকে যেখানে চুল পাতলা। বেশি লাগালে দ্রুত ফল আসে না। একদিন ভুলে গেলে চিন্তা নেই, পরের ডোজ স্বাভাবিকভাবে নিন, ডাবল দেবেন না।
লাগিয়ে বাইরে যাওয়া যাবে? গোসল, শ্যাম্পু, তেল?
শুকিয়ে গেলে বাইরে যেতে পারবেন, কেউ বুঝবে না। লাগানোর পর অন্তত ৪ ঘণ্টা মাথা ধোবেন না। শ্যাম্পু স্বাভাবিকভাবে করুন, মাথা শুকিয়ে তারপর লাগান। তেল দিলে মিনোক্সিডিলের অন্তত কয়েক ঘণ্টা পরে দিন। রাতে লাগালে ঘুমানোর ২–৪ ঘণ্টা আগে লাগান।
মেয়েরা ব্যবহার করতে পারবে?
না। Kirkland Minoxidil 5% সল্যুশন পুরুষদের জন্য, লেবেলে মেয়েদের ব্যবহার করতে নিষেধ করা আছে। মেয়েদের জন্য আলাদা অনুমোদিত অপশন আছে। গর্ভাবস্থায় বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিন।
কত বছর বয়স থেকে ব্যবহার করা যায়?
১৮ বছর থেকে। লেবেলে ১৮-এর নিচে ব্যবহার করতে নিষেধ করা আছে। কম বয়সে চুল পড়লে আগে একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখান।
প্রেশার বা হার্টের ওষুধ খাই। ব্যবহার করা যাবে?
হার্টের অসুখ থাকলে লেবেলে আগে ডাক্তারকে জিজ্ঞেস করতে বলা আছে। তাই ব্যবহারের আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। মাথায় অন্য কোনো ওষুধ লাগালেও একই কথা।
অর্ডার, আসল-নকল, গ্যারান্টি
ডেলিভারি, পেমেন্ট, গ্যারান্টি
আরও কিছু জানতে চান?হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুনএটা কি আসল Kirkland? কীভাবে বুঝব?
হ্যাঁ। আমরা আসল Kirkland Signature Minoxidil 5% অনুমোদিত ইমপোর্ট সোর্স থেকে আনি, আর সিল করা অবস্থায় পাঠাই। ডেলিভারির সময় বক্স খুলে দেখে নিন, তারপর টাকা দিন। নিজে যাচাইয়ের উপায় দেখুন এখানে।
এক বোতলে কতদিন চলে?
৬০ মিলির এক বোতল, দিনে ২ বার ১ মিলি করে, ঠিক এক মাস চলে। তাই ৩ মাসের কোর্সে ৩ বোতল, ৬ মাসের কোর্সে ৬ বোতল।
ডেলিভারি কতদিনে? চার্জ কত? খুলে দেখা যাবে?
ঢাকার ভিতরে সাধারণত ১–২ দিন, ঢাকার বাইরে ২–৪ দিন। সারা দেশে ডেলিভারি ফ্রি। পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি, অগ্রিম কোনো টাকা লাগে না। ডেলিভারি ম্যানের সামনেই বক্স খুলে দেখে নিন, তারপর টাকা দিন।
Daraz-এ কম দামে Kirkland পাই। আপনাদের দাম বেশি কেন?
কম দামে বোতল পাওয়া যায়, কিন্তু সেটা আসল কিনা তার নিশ্চয়তা কেউ দেয় না। আমাদের কিটে পুরো রুটিন একসাথে (মিনোক্সিডিল, ০.৫ মিমি রোলার, মাপা ড্রপার, বাংলা গাইড), সাথে সিল করা আসল বোতল, খুলে দেখে টাকা দেওয়ার সুযোগ আর পুরো সময় WhatsApp সাপোর্ট। ৩ মাসের কোর্সে খরচ পড়ে মাসে ৳1,000।
১৮০ দিনের গ্যারান্টি কীভাবে কাজ করে?
টানা ১৮০ দিন (৬ মাস) নিয়ম মেনে ব্যবহার করার পরও কোনো রেজাল্ট না পেলে আমরা আপনার টাকা ফেরত দেব। নিয়ম মানে দিনে ২ বার ১ মিলি আর সপ্তাহে একদিন রোলার, মাঝে বন্ধ না রেখে।
দাবি করতে দুটো জিনিস লাগবে: ৬ মাসের ওষুধ GZen থেকে কেনা থাকতে হবে, আর শুরুর দিনের ও ১৮০তম দিনের ছবি WhatsApp-এ পাঠাতে হবে। তাই শুরুর দিনেই মাথার উপর থেকে আর সামনে থেকে একটা করে ছবি তুলে রাখুন।
এই গ্যারান্টি আমাদের সাধারণ রিটার্ন পলিসি থেকে আলাদা।

এখনই শুরু করার সময়
যত দেরি করবেন, তত বেশি চুল হারাবেন। আজ অর্ডার করুন, হাতে পেয়ে টাকা দিন।
সারা দেশে ফ্রি ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
