GZen হেয়ার রিগ্রোথ কিট
আসল Kirkland Minoxidil 5% + ০.৫ মিমি ডার্মা রোলার। চুল পড়া কমাতে আর নতুন চুল গজাতে পুরো রুটিন, এক বক্সে।
বক্সে যা আছে
- Kirkland Signature Minoxidil 5%, ৬০ মিলি সিল করা বোতল (এক মাস)
- ০.৫ মিমি ডার্মা রোলার
- মাপা ড্রপার (বোতলের সাথে)
- বাংলা গাইড, আর WhatsApp-এ সরাসরি সাপোর্ট
৩ মাসের প্যাকে ৩ বোতল + ১ রোলার, ৬ মাসের প্যাকে ৬ বোতল + ২ রোলার।
কীভাবে ব্যবহার করবেন
- চুল আর মাথা শুকনো রাখুন। ড্রপারে ১ মিলি নিয়ে পাতলা জায়গায় সরাসরি ত্বকে লাগান, আঙুলে হালকা মালিশ করুন। হাত ধুয়ে নিন।
- দিনে ২ বার: সকালে আর রাতে। রাতে ঘুমানোর ২–৪ ঘণ্টা আগে।
- সপ্তাহে একদিন রোলার: পরিষ্কার, শুকনো মাথায় হালকা চাপে রোল করুন। সেদিন মিনোক্সিডিল দেবেন না, ২৪ ঘণ্টা পর আবার শুরু।
বেশি লাগালে দ্রুত ফল আসে না। একদিন ভুলে গেলে পরের ডোজ স্বাভাবিকভাবে নিন।
সাইড ইফেক্ট ও সতর্কতা
শুধু ১৮+ পুরুষদের জন্য, শুধু বাহ্যিক ব্যবহারের জন্য। সবচেয়ে বেশি দেখা যায় মাথার ত্বকে চুলকানি আর জ্বালা। শুরুর প্রথম ২ সপ্তাহে চুল একটু বেশি পড়তে পারে।
বুকে ব্যথা, বুক ধড়ফড়, মাথা ঘোরা, হঠাৎ ওজন বাড়া বা হাত-পা ফুলে গেলে সাথে সাথে বন্ধ করে ডাক্তার দেখান। হার্টের অসুখ থাকলে আগে ডাক্তারের পরামর্শ নিন। মেয়েদের ব্যবহারের জন্য নয়। চোখে লাগলে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। আগুন থেকে দূরে রাখুন, বাচ্চাদের নাগালের বাইরে রাখুন।
ডেলিভারি ও পেমেন্ট
ঢাকার ভিতরে সাধারণত ১–২ দিন, ঢাকার বাইরে ২–৪ দিন। সারা দেশে ডেলিভারি ফ্রি। ক্যাশ অন ডেলিভারি: ডেলিভারি ম্যানের সামনে বক্স খুলে দেখে নিন, তারপর টাকা দিন। কিছু না মিললে নেবেন না, কোনো টাকাও লাগবে না।
রিটার্ন ও রিফান্ডের নিয়ম দেখুন রিফান্ড পলিসিতে।
আসল রেজাল্ট
মিনোক্সিডিল ৫%-এ যা হয়
ব্যবহারকারীদের ছবি, শুরু থেকে কয়েক মাস পর পর্যন্ত। আমরা কোনো ছবি এডিট করিনি।
শুরু
৬ মাস
শুরু
৪ মাস
শুরু
৩ মাস
শুরু
৬ মাস
শুরু
৩ মাস
শুরু
৩ মাসছবিগুলো মিনোক্সিডিল ৫% ব্যবহারকারীদের। ফল একেকজনের একেক রকম। কতটা হবে, তা নির্ভর করে সময়, নিয়ম মেনে ব্যবহার আর চুল পড়ার ধরনের ওপর।
ব্যবহারের নিয়ম
দিনে ৫ মিনিট। এর বেশি না।
-
1সকালে ১ মিলি
শুকনো মাথায় ড্রপারে ১ মিলি নিন। পাতলা জায়গায় চুল সরিয়ে সরাসরি ত্বকে লাগান, আঙুলে হালকা মালিশ করুন।
-
2রাতে আবার ১ মিলি
ঘুমানোর ২–৪ ঘণ্টা আগে লাগান, যাতে বালিশে লাগার আগে শুকিয়ে যায়। বেশি লাগালে দ্রুত ফল আসে না।
-
3সপ্তাহে একদিন রোলার
পরিষ্কার, শুকনো মাথায় হালকা চাপে লম্বালম্বি, আড়াআড়ি আর কোনাকুনি রোল করুন। সেদিন মিনোক্সিডিল বাদ, ২৪ ঘণ্টা পর আবার শুরু।
একদিন ভুলে গেলে চিন্তা নেই। পরের ডোজ স্বাভাবিকভাবে নিন, ডাবল দেবেন না।
ধৈর্যের হিসাব
মাসে মাসে কী হবে
-
মাস ১
অভ্যাস হয়ে যায়
দিনে ২ বার, সপ্তাহে একদিন রোলার। প্রথম ২ সপ্তাহে চুল একটু বেশি পড়তে পারে, এটা সাময়িক। ২ সপ্তাহের বেশি চললে আমাদের জানান।
-
মাস ২–৩
চুল পড়া কমে
লেবেল অনুযায়ী ফল ২ মাসে দেখা দিতে পারে। চিরুনিতে চুল কম আসে, পাতলা জায়গায় নরম পশমের মতো নতুন চুল দেখা দেয়।
-
মাস ৪–৬
ছবিতে বোঝা যায়
নতুন চুল লম্বা আর গাঢ় হয়। প্রথম মাসের ছবির সাথে মেলালে পার্থক্য চোখে পড়ে। কারো কারো ৪ মাস বা তার বেশি লাগে।
-
মাস ৬–১২
ঘন হয়, ধরে রাখুন
নতুন চুল শক্ত আর ঘন হয়। ফল ধরে রাখতে ব্যবহার চালিয়ে যান। বন্ধ করলে ৩–৪ মাসে নতুন চুল চলে যায়।
সময়গুলো Kirkland-এর লেবেল আর ব্যবহারকারীদের অভিজ্ঞতা থেকে। ফল একেকজনের একেক রকম।
গবেষণা কী বলে
বিজ্ঞাপনের দাবি না, প্রকাশিত গবেষণার ফল।
৫% মিনোক্সিডিলে ২%-এর চেয়ে ৪৫% বেশি চুল গজিয়েছে, আর ফলও এসেছে আগে।
৩৯৩ জন পুরুষ, ৪৮ সপ্তাহ · Olsen et al., J Am Acad Dermatol, 2002
রোলার কেন সাথে দিই
১২টি গবেষণার একটি বিশ্লেষণে মাইক্রোনিডলিং + মিনোক্সিডিল শুধু মিনোক্সিডিলের চেয়ে বেশি চুল গজিয়েছে (Ahmed et al., Arch Dermatol Res, 2025)। এর বেশিরভাগই ক্লিনিকে করা, তাই বাসার রোলারে ফল কিছুটা কম হতে পারে। আমাদের ০.৫ মিমি রোলার মিনোক্সিডিলের সহায়ক, বিকল্প না।

বিশেষজ্ঞের কথা
মিনোক্সিডিল থেকে সেরা ফলাফল পেতে, ধৈর্য ও ধারাবাহিকতা সবচেয়ে জরুরি। তাই আমি ৩ বা ৬ মাসের সাপ্লাই দিয়ে শুরু করতে বলি, কারণ লক্ষণীয় ফলাফল দেখতে কয়েক মাস সময় লাগে।

টানা ১১ মাস
নিয়ম মেনে ব্যবহার করলে যা হয়
Honestly, shurute bishash chilona je eta kaaj korbe. Amar crown area ta puro faka hoye jacchilo. But after 11 months of using the GZen kit regularly, the result is in front of you. Just grateful to find a legitimate product in BD that actually works.
— Joy, ২৮, ঢাকা
আমিও শুরু করবআসল, যাচাই করা যায়
আসল কিনা, নিজেই যাচাই করুন
GZen নিজে মিনোক্সিডিল বানায় না। আমরা আসল Kirkland Signature Minoxidil 5% অনুমোদিত ইমপোর্ট সোর্স থেকে আনি, আর সিল করা অবস্থায় আপনার হাতে দিই।
সবুজ GZen বক্সবোতল হাতে পেয়ে মিলিয়ে নিন
- 1বোতলে Kirkland Signature লেখা, সাথে মাপা ড্রপারআসল Kirkland ৬০ মিলির বোতলে আসে, Costco-র জন্য বানায় Perrigo।
- 2বাচ্চাদের জন্য বিশেষ ক্যাপচেপে ধরে ঘুরিয়ে খুলতে হয়।
- 3লট নম্বর আর মেয়াদপ্যাকে লেখা থাকে। মেয়াদ দেখে নিন।
- 4তরলের রংস্বচ্ছ থেকে হালকা হলুদাভ, ঘোলা না।
এখনো সন্দেহ আছে?
পার্সেল হাতে পেয়ে রাইডারের সামনেই বক্স খুলুন, উপরের ৪টা জিনিস মিলিয়ে নিন। কিছু না মিললে নেবেন না, এক টাকাও দিতে হবে না। আর কোনো প্রশ্ন থাকলে WhatsApp-এ জিজ্ঞেস করুন।
খরচের হিসাব
ক্লিনিকের তুলনায় খরচ অনেক কম
পিআরপি (PRP)সাধারণত ৩–৬ সেশন
হেয়ার ট্রান্সপ্লান্টসার্জারি
তেল আর হেয়ার ফল শ্যাম্পুপ্রতি মাসে
ক্লিনিক ও দোকানের দাম: ঢাকায় ২০২৫–২৬ সালে প্রকাশিত দাম থেকে, জায়গাভেদে কম-বেশি হয়।
৭৪৮+ রিভিউ
আমাদের কথা না, কাস্টমারদের কথা
আমাদের বেশিরভাগ অর্ডার আসে Messenger-এ। সেখান থেকে কয়েকটা, যেমন পাঠিয়েছেন ঠিক তেমন।
আমাদের গ্যারান্টি
১৮০ দিনের রেজাল্ট গ্যারান্টি
টানা ১৮০ দিন (৬ মাস) নিয়ম মেনে ব্যবহার করেও কোনো রেজাল্ট না পেলে আপনার টাকা ফেরত দেব।
শর্ত দুটো: ৬ মাসের ওষুধ GZen থেকে কেনা, আর শুরুর দিনের ও ১৮০তম দিনের ছবি WhatsApp-এ পাঠানো। এই গ্যারান্টি আমাদের সাধারণ রিটার্ন পলিসি থেকে আলাদা।
এটা কি আসল Kirkland? কীভাবে বুঝব?
হ্যাঁ। আমরা আসল Kirkland Signature Minoxidil 5% অনুমোদিত ইমপোর্ট সোর্স থেকে আনি, আর সিল করা অবস্থায় পাঠাই। ডেলিভারির সময় বক্স খুলে দেখে নিন, তারপর টাকা দিন। নিজে যাচাইয়ের উপায় দেখুন এখানে।
কতদিনে রেজাল্ট পাব?
লেবেল অনুযায়ী দিনে ২ বার ব্যবহারে ফল ২ মাসে দেখা দিতে পারে, কারো কারো ৪ মাস বা তার বেশি লাগে। প্রথমে আসে নরম, হালকা পশমের মতো চুল। ৬ থেকে ১২ মাসে সেগুলো ঘন হয়। তাই অন্তত ৩–৪ মাস নিয়ম মেনে ব্যবহার না করে বিচার করবেন না।
শুরুতে চুল বেশি পড়ছে কেন?
অনেকেরই শুরুতে চুল একটু বেশি পড়ে। লেবেলে লেখা আছে, প্রথম ২ সপ্তাহ পর্যন্ত চুল পড়া সাময়িকভাবে বাড়তে পারে। ভয় পেয়ে বন্ধ করবেন না। তবে ২ সপ্তাহের বেশি চললে ডাক্তার দেখান, আর আমাদেরও WhatsApp-এ জানান।
সারাজীবন লাগাতে হবে? বন্ধ করলে কী হবে?
সোজা কথা: মিনোক্সিডিল যতদিন ব্যবহার করবেন, ততদিন কাজ করবে। বন্ধ করলে ৩–৪ মাসের মধ্যে নতুন গজানো চুল আবার পড়ে যায় (লেবেলে লেখা)। জিম ছাড়লে শরীর যেমন আগের মতো হয়ে যায়, এটাও তেমন। দিনে ২ বার, দাঁত ব্রাশের মতো একটা অভ্যাস।
সাইড ইফেক্ট আছে?
সবচেয়ে বেশি দেখা যায় মাথার ত্বকে চুলকানি আর জ্বালা। না কমলে ব্যবহার বন্ধ করে ডাক্তার দেখান। সল্যুশনে অ্যালকোহল আর প্রোপিলিন গ্লাইকল আছে, কারো কারো এতে সমস্যা হতে পারে। বুকে ব্যথা, বুক ধড়ফড়, মাথা ঘোরা বা অজ্ঞান ভাব, হঠাৎ ওজন বাড়া, কিংবা হাত-পা ফুলে গেলে সাথে সাথে বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন। হার্টের অসুখ থাকলে আগে ডাক্তারের অনুমতি নিন।
মাথার সামনে (হেয়ারলাইনে) কাজ করে?
সত্যিটা বলি: Kirkland-এর লেবেল মাথার উপরের অংশের (তালু) চুল পড়ার জন্য, আর মিনোক্সিডিল সবচেয়ে ভালো কাজ করে সেখানেই। সামনের দিকেও অনেকে ফল পান, রেজাল্টের ছবিতেই দেখছেন, তবে কপালের একদম কোণায় ফল সবচেয়ে ধীরে আসে আর সবার আসে না। তাই প্রতি মাসে একই আলোয় ছবি তুলে রাখুন, ৪ মাস পর মিলিয়ে দেখুন।
দাড়িতে ব্যবহার করা যায়?
অনেক ছেলে দাড়ি ঘন করতে মিনোক্সিডিল ব্যবহার করেন, আর ভালো ফলও পান। তবে জেনে রাখুন, এটা লেবেলের বাইরের ব্যবহার: Kirkland-এর লেবেল মাথার জন্য, শরীরের অন্য জায়গায় লাগাতে নিষেধ করা আছে। ছোট একটা গবেষণায় (৩% মিনোক্সিডিল, ১৬ সপ্তাহ) দাড়িতে উন্নতি দেখা গেছে। শুরুর আগে একবার ডাক্তারের সাথে কথা বলে নিন।
ডার্মা রোলার কীভাবে, কতদিন পরপর? না চালালে কী হবে?
সপ্তাহে একদিন, পরিষ্কার ও শুকনো মাথায় হালকা চাপে রোল করুন। যেদিন রোলার চালাবেন, সেদিন মিনোক্সিডিল দেবেন না, ২৪ ঘণ্টা পর আবার শুরু করুন। রোলার নিজের, কারো সাথে শেয়ার করবেন না, আর আগে-পরে পরিষ্কার করুন। রোলার মিনোক্সিডিলের সহায়ক: গবেষণায় দুটো একসাথে শুধু মিনোক্সিডিলের চেয়ে ভালো ফল দিয়েছে, তবে আসল কাজটা করে মিনোক্সিডিল।
এক বোতলে কতদিন চলে?
৬০ মিলির এক বোতল, দিনে ২ বার ১ মিলি করে, ঠিক এক মাস চলে। তাই ৩ মাসের কোর্সে ৩ বোতল, ৬ মাসের কোর্সে ৬ বোতল।
ডেলিভারি কতদিনে? চার্জ কত? খুলে দেখা যাবে?
ঢাকার ভিতরে সাধারণত ১–২ দিন, ঢাকার বাইরে ২–৪ দিন। সারা দেশে ডেলিভারি ফ্রি। পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি, অগ্রিম কোনো টাকা লাগে না। ডেলিভারি ম্যানের সামনেই বক্স খুলে দেখে নিন, তারপর টাকা দিন।
Daraz-এ কম দামে Kirkland পাই। আপনাদের দাম বেশি কেন?
কম দামে বোতল পাওয়া যায়, কিন্তু সেটা আসল কিনা তার নিশ্চয়তা কেউ দেয় না। আমাদের কিটে পুরো রুটিন একসাথে (মিনোক্সিডিল, ০.৫ মিমি রোলার, মাপা ড্রপার, বাংলা গাইড), সাথে সিল করা আসল বোতল, খুলে দেখে টাকা দেওয়ার সুযোগ আর পুরো সময় WhatsApp সাপোর্ট। ৩ মাসের কোর্সে খরচ পড়ে মাসে ৳1,000।
১৮০ দিনের গ্যারান্টি কীভাবে কাজ করে?
টানা ১৮০ দিন (৬ মাস) নিয়ম মেনে ব্যবহার করার পরও কোনো রেজাল্ট না পেলে আমরা আপনার টাকা ফেরত দেব। নিয়ম মানে দিনে ২ বার ১ মিলি আর সপ্তাহে একদিন রোলার, মাঝে বন্ধ না রেখে।
দাবি করতে দুটো জিনিস লাগবে: ৬ মাসের ওষুধ GZen থেকে কেনা থাকতে হবে, আর শুরুর দিনের ও ১৮০তম দিনের ছবি WhatsApp-এ পাঠাতে হবে। তাই শুরুর দিনেই মাথার উপর থেকে আর সামনে থেকে একটা করে ছবি তুলে রাখুন।
এই গ্যারান্টি আমাদের সাধারণ রিটার্ন পলিসি থেকে আলাদা।
মেয়েরা ব্যবহার করতে পারবে?
না। Kirkland Minoxidil 5% সল্যুশন পুরুষদের জন্য, লেবেলে মেয়েদের ব্যবহার করতে নিষেধ করা আছে। মেয়েদের জন্য আলাদা অনুমোদিত অপশন আছে। গর্ভাবস্থায় বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিন।

এখনই শুরু করার সময়
৩ মাসের কোর্স: ৳3,000, মাসে ৳1,000। হাতে পেয়ে টাকা দিন।
সারা দেশে ফ্রি ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি




